BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৬
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি


সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক নির্বাহীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তির শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রিটিস সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ৭৭ বছর বয়সী তাদের দুজনের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) হত্যাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

নিহত ৪০ বছর বয়সী জোনাথন ম্যাককিনসি নিউইয়র্ক টাইমসের গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের প্রকৌশল শাখার পরিচালক ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলে সানফ্রান্সিসকো থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডের বাইরে একটি গাড়ি পার্কিং এলাকায় একাধিক গুলিবিদ্ধ অবস্থায় তাকে পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যম কেজিও-টিভিকে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেছেন, তারা পরপর বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছেন। এরপর জোনাথনকে মাটিতে পড়ে থাকতে দেখেন। আসাদ রাজাওয়ি নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি দেখলাম, লোকটি মাটিতে পড়ে গেল। তার মাথা ও বুক রক্তাক্ত ছিল। আসাদের মেয়ে বলেন, গুলি চালানোর পর তাদের স্বাভাবিকভাবে একসঙ্গে হেঁটে চলে যেতে দেখেছেন।

ঘটনার কয়েক মিনিট পর ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া এক পুলিশ কর্মকর্তা ওই দম্পতিকে গ্রেপ্তার করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই জোনাথনকে মৃত ঘোষণা করা হয়। তবে তাকে হত্যার কারণ বা সম্ভাব্য কোনো উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানায়নি পুলিশ।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র, চরম অবহেলার সঙ্গে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়া এবং শিশুকে বিপদের মধ্যে ফেলার অভিযোগ আনা হয়েছে।

আগামীকাল বুধবার আদালতে তাদের আনুষ্ঠানিকভাবে হাজির করার কথা রয়েছে। তবে ম্যাককিনসিকে হত্যার পেছনে কী কারণ ছিল, তা এখনো জানায়নি পুলিশ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।