BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৯
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদ ও সেক্রেটারী মুফতী আবু তাহের মিসবাহ


জুলাই ৩০, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার মজলিসে শুরার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে ৩টায় নগরীর হোটেল মিরা গার্ডেনের হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব জননেতা কে এম আতিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এল এল বি।

সম্মেলন শেষে ২০২৭-২৮ সেশনের জন্য সিলেট জেলা সভাপতি সভাপতি মুফতী সাঈদ আহমদ ও সেক্রেটারী মুফতী আবু তাহের মিসবাহ এর নাম ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আলহাজ নজীর আহমদ, বামুক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ ইসহাক আহমদ, জেলা সভাপতি মাওলানা জিল্লুর রহমান সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর এর শুরা নেতৃবৃন্দ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।