BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৭
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকের অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় নিজের জীবন দিলেন তরুণী


জুলাই ১৯, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

ভারতের অন্ধ্র প্রদেশের গুন্টুর জেলার ২৬ বছর বয়সী এক সফটওয়্যার প্রকৌশলী মুম্বাইয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ও পরিবারের দাবি, দীর্ঘদিনের প্রেমিকের অন্যত্র বিয়ে ঠিক হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

নিহত কীর্তি গত আট বছর ধরে প্রকাশম জেলার পন্ডুরু গ্রামের বাসিন্দা সাই সুমন্তের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে সম্প্রতি সাইয়ের পরিবারের পক্ষ থেকে অন্য এক নারীর সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করা হয়। এরপর থেকেই কীর্তি মানসিক চাপে ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।

গত ১৪ জুলাই মুম্বাইয়ে নিজের পেয়িং গেস্ট (পিজি) আবাসনে আত্মহত্যা করেন তিনি।

পুলিশ জানায়, পরিবারের উদ্দেশে লেখা একটি চিঠিতে কীর্তি তার মরদেহ প্রেমিকের গ্রামের শ্মশানে দাহ করার ইচ্ছা প্রকাশ করেন। পাশাপাশি তার মরদেহে ‘থালি’ (বিবাহের প্রতীক হিসেবে ব্যবহৃত মঙ্গলসূত্র) পরিয়ে দেওয়ার অনুরোধও করেন।

১৬ জুলাই ময়নাতদন্ত শেষে স্বজনরা মরদেহ নিয়ে প্রকাশম জেলার পন্ডুরু গ্রামে প্রেমিকের বাড়ির সামনে যান এবং সেখানে বিক্ষোভ করেন। খবর পেয়ে টাঙ্গুতুরু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের উপস্থিতিতে পন্ডুরু গ্রামেই কীর্তির শেষকৃত্য সম্পন্ন হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।