BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে অসামাজিক কার্যকলাপের দায়ে ৯ যুবক-যুবতী আটক


জুন ২, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট মহানগরীর আম্বরখানা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ৬ জন যুবক ও ৩ জন যুবতীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুর পৌনে ২টার দিকে নগরীর ‘হোটেল নিউ লেমন গার্ডেনে’ এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আম্বরখানা এলাকার ওই হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে মোট ৯ জনকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, জনস্বার্থে এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নগরীর জনবহুল এলাকায় আবাসিক হোটেলের আড়ালে এ ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।