BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৯
আজকের সর্বশেষ সবখবর

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল


এপ্রিল ২৬, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা সংক্রান্ত ধারা বিলুপ্ত করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে ‘দি মেম্বারস অব পার্লামেন্ট (রেম্যুনিউরেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার ১৯৭৩- সংশোধন বিল’ পাস হয়।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন। বিলটির ওপর কোনো সংশোধনী প্রস্তাব ছিল না। কোনো আলোচনা ছাড়া বিলটি সংসদে পাস হয়। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই আইনটির সংশোধনী অনুমোদন করা হয়।

বিল পাসের মাধ্যমে বিদ্যমান আইনের ৩সি ধারা বিলুপ্ত করা হয়েছে। এ ধারায় বলা ছিল, একজন সদস্য তাঁর পুরো মেয়াদকালে শুল্কমুক্তভাবে (মূল্য সংযোজন কর), উন্নয়ন সারচার্জ এবং আমদানি পারমিট ফি ব্যতীত সরকার কর্তৃক নির্ধারিত বিবরণ ও শর্ত অনুযায়ী একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করার অধিকারী হবেন। সর্বশেষ আমদানির তারিখ থেকে পাঁচ বছর অতিবাহিত হওয়ার পর আরেকটি নতুন গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করার অধিকারী হবেন।

প্রসঙ্গত ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দল ও বিরোধী দলের সদস্যরা আগেই বলেছিল তারা কেউ শুল্কমুক্ত গাড়ি নেবেন না।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।