BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪২
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে ইরানি হামলার ছবি-ভিডিও প্রচার, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬


মার্চ ১০, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ভিডিও-ছবি সামাজিকমাধ্যমে প্রচারের দায়ে বাংলাদেশিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে বাহরাইনের আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানায় বাহরাইন নিউজ এজেন্সি।

জানা গেছে, বাংলাদেশি প্রবাসীর নাম মোহাম্মদ ইসরাফিল মীর। গ্রেপ্তার বাকি পাঁচজন পাকিস্তানি নাগরিক।

বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীনে থাকা অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেট এই অভিযান পরিচালনা করে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তারকৃতরা শত্রুভাবাপন্ন কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করে ভিডিও ক্লিপ প্রচার করছিল, যা নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।

বিবৃতিতে বলা হয়েছে, এসব ভিডিও ক্লিপ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যা বিভ্রান্তিকর তথ্য ছড়াতে এবং নাগরিক ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টিতে ভূমিকা রেখেছে।

মন্ত্রণালয় নিশ্চিত করেছে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনিব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনে সোপর্দ করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।