BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২১
আজকের সর্বশেষ সবখবর

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল


মার্চ ৩, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে রিট শুনানি করেন রিটকারীর আইনজীবীরা। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আহসানুল করিম ও মামুন মাহবু্ব। রিটের বিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। রিটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ বাতিল করতে রুল জারির আবেদন করেন রিটকারীরা। তবে এদিন সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, সরকার সংস্কার প্রস্তাবকে সংসদকে পাশ কাটিয়ে আদালতের সুবিধা নেয়ার চেষ্টা করছে। রাজনৈতিক বিষয় আদালতে নিয়ে আসায় সরকার দলের ইন্ধন আছে বলে দাবি করেন তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।