BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১২
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে এক সপ্তাহে ২২ হাজার প্রবাসী গ্রে ফ তা র


আগস্ট ১০, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক :: অবৈধভাবে বসবাস এবং শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী।

শনিবার (৯ আগস্ট) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে নিয়মিত অভিযানে এই প্রবাসীদেরকে গ্রেফতার করেছে নিরাপত্তা সংস্থাগুলো। গ্রেফতারদের মধ্যে ১৩ হাজার ৮৩৩ জন বসবাস আইন, ৪ হাজার ৬২৪ জনকে সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৬১৫ জন শ্রম আইন লঙ্ঘন করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৪০ জনকে আটক করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেন ও ৬৪ শতাংশ ইথিওপিয়ার নাগরিক। এর বাইরে অবৈধভাবে সৌদি ত্যাগের চেষ্টা করার জন্য ৪৮ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

বর্তমানে সৌদিতে ২৩ হাজার ৬৩০ জন অপরাধী আটক রয়েছে, যাদের মধ্যে ২০ হাজার ৬০১ জন পুরুষ এবং ৩ হাজার ২৯ জন নারী।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ হাজার ১৬২ জন ব্যক্তিকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, ৩ হাজার ১৩৬ জন ভ্রমণ বুকিংয়ের অপেক্ষায় রয়েছেন এবং ১১ হাজার ৫৮ জনকে এরইমধ্যে বহিষ্কার করা হয়েছে।

সৌদি আরবে অবৈধ প্রবেশ, পরিবহন, আশ্রয় বা আইন লঙ্ঘনকারীদের সহায়তা প্রদানের জন্য সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত এবং জনসাধারণের নামকরণের শাস্তি রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।