BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০১
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় ৩০৬ বাংলাদেশি আ/ট/ক


আগস্ট ৭, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় ‘পরিচ্ছন্নতা’ সেক্টরের জন্য অনুমোদিত ওয়ার্ক পারমিট নিয়ে শিল্প কারখানায় কাজ করা সম্পূর্ণ অবৈধ। কিন্তু এই ওয়ার্ক পারমিট নিয়ে শিল্প কারখানায় কাজ করার অভিযোগে ৩০৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

গতকাল বুধবার (৬ আগস্ট) বুকিত মের্তাজামের সিম্পাং আমপাটের একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে মোট ৭৪৯ জনের কাগজপত্র তল্লাশি করা হয়েছে এবং এর মধ্যে ৩০৭ জনকে ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে শনাক্ত করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ৩০৬ জন বাংলাদেশি এবং একজন নেপালি। তাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

জাকারিয়া সাবান সাংবাদিকদের বলেন, পরিষ্কারকরণ সেক্টরে পারমিট থাকা সত্ত্বেও কারখানায় কাজ করার জন্য তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। আটককৃতদের আরো তদন্তের জন্য ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে এবং এরপর তাদের নিকটবর্তী জাওয়ি ইমিগ্রেশন ডিপোতে রাখা হবে।

অভিযানে ইমিগ্রেশন বিভাগ ছাড়াও জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), সেবারাং পেরাই সিটি কাউন্সিল (এমবিএসপি) এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ (জেকেকেপি) সমন্বিত অভিযানে যোগ দেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।