BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৩
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত


জুলাই ২৪, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মহুরীপাড়া এলাকার এক যুবক নিহত হয়েছেন।

নিহতের নাম সাকিবুর রহমান (২৩)। তিনি মহুরী পাড়ার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবের মাহিল শহরে এ ঘটনা ঘটে।

সাকিবের বড় ভাই সাঈদুর রহমান জানান, ‘সাকিব গত ৬ জুন সৌদি আরবে যায়। সেখানে সে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছিল। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা ৭টার দিকে গাড়ি চালানোর সময় দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই মারা যায়। একই ঘটনায় আমাদের এক মামাতো ভাইও আহত হয়েছে।

দুর্ঘটনার দিনই সাকিবের আকামা (রেসিডেন্স পারমিট) ইস্যু করা হয়েছিল।

সাকিবের মৃত্যুর খবর পেয়ে তার নিজ গ্রাম মহুরী পাড়ায় শোকের ছায়া নেমে আসে। পুরো গ্রামে চলছে শোকের মাতম।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।