BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৬
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় নদীতে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি নিখোঁজ


জুন ২৯, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : মালয়েশিয়ার নেগরি সেম্বিলানের জেমাস জেলার কাম্পুং বাংকাহুলু সংলগ্ন একটি নদীতে মাছ ধরার সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তামপিন জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট আমিরুদ্দিন সারিম্যান।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৫টার দিকে ৯৯৯ হেল্পলাইন থেকে নিখোঁজ হওয়ার খবর পান তারা এবং একজন বাংলাদেশি নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে ডুবে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার দিনই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয় এবং শুক্রবারও ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট এবং মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্সের সহযোগিতায় এটি পুনরায় শুরু হয়।

তবে, শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান মেলেনি বলেও জানান তিনি।

জানা গেছে, ঘটনার সময় নিখোঁজ ব্যক্তির ৩০ বছর বয়সী একজন সহকর্মীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি ভুক্তভোগীকে মাছ ধরতে এবং স্রোতে ভেসে যেতে দেখেছেন।

নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সুপারিনটেনডেন্ট আমিরুদ্দিন সারিম্যান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।