BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০২
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় প্রাণ গেল ২ বন্ধুর


ডিসেম্বর ১৭, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানজিমুল হোসেন শিহাব (১৮) এবং আল হেলাল জয় (১৮) নামে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া ইটভাটা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে শিহাব মাছখোলা গ্রামের মোস্তাহিদ হাসানের ছেলে এবং হেলাল মুনজিতপুর গ্রামের শাহানুর জামালের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাতে সাতক্ষীরা সদর থানার সাব-ইন্সপেক্টর দেলওয়ার হোসেন জানান, বিকেলে সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে ছয়ঘরিয়া ইটভাটার মোড়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই দুই যুবক নিহত হয়। তারা সম্পর্কে দুইজনে বন্ধু।

পুলিশ জানায়, ওই সময় চালক ও হেলপারকে স্থানীয়রা আটক করলে কৌশলে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।