BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৫
আজকের সর্বশেষ সবখবর

ফাহিমা হত্যা মামলার আসামী জাকিরের ফাঁসি দ্রুত কার্যকর দাবিতে মানববন্ধন


আগস্ট ১২, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ফাহিমা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট নয় বাদির পরিবার। লাশ গুম করার অপরাধে অন্য আসামী আবুল কালাম ও জয়নাল খালাস পাওয়ায় তারা ন্যায়বিচার বঞ্চিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন। পরিবারের দাবি, অপর দুই আসামী আইনের আওতায় আনতে। বুধবার (১২ আগষ্ট) দুপুরের সিলেটের আদালতপাড়ায় সোনারপাড়া এলাকাবাসীর উপস্থিতিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের আয়োজিত মানববন্ধনে এসব দাবি করেন মামলা বাদি ও ফাহিমার মা রুবিনা বেগম।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুনির্মল সেনের সভাপতিত্বে ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাহান উদ্দিন নাজুর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু। ‎বিশেষ অতিথি সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও ঢাকার ডাকের সিলেট বু্্যরো চীফ এমদাদুর রহমান চৌধুরী জিয়া, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান, বক্তব্য দেন কন্টেট ক্রিয়েটর ও সিলেটী মাসুক, ফাহিমার মা রুবিনা বেগম, প্রতিবন্ধী বাবা ‎রাইসুল হক, চাচা আব্দুল হক, শরিফ উদ্দিন, ইমাম রকিবুল, রিয়াজুল, চাচি শাহানা বেগম, সোনারপাড়া এলাকার যুবক আব্দুল আহাদ নোমানন প্রমুখ।

‎মানববন্ধনে বক্তারা বলেন, শিশু ফাহিমা হত্যার আসামী জাকিরের ফাঁসির রায় কার্যকর নিশ্চিত করতে হবে। ন্যায়বিচারের স্বার্থে মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করে আদালত কর্তৃক মৃত্যুদণ্ডের রায় দ্রুত সময়ের সময়ের বাস্তবায়ন চায় সিলেটবাসী। তারা আইনে শাসন বাস্তবায়ন না হলে এবং লাশ গুমের ঘটনায় জড়িত আবুল কালাম ও জয়নাল আইনের আওতায় না আনলে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।