BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৯
আজকের সর্বশেষ সবখবর

মো: আশফাকুর রহমান-এর ট্যালেন্টপুলে বৃত্তি লাভ


জুলাই ১৩, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির দিবা শাখার মেধাবী ছাত্র মো: আশফাকুর রহমান প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ ইংরেজিতে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত হয়েছে।

তার বৃত্তি পরীক্ষার রোল নম্বর-৬০১৩০৪৫। তার বাবা মো: আরিফুল হক সরকার সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তার মা মোছা: ফারহানা আক্তার একজন আদর্শ গৃহিনী। তার ছোট বোন আফিয়া জান্নাত রাইসা সিলেট সরকারী কিন্ডার গার্টেন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে অধ্যয়নরত। তার মূল বাড়ি দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলায় অবস্থিত। বর্তমানে মৌবন -৩৭, সোবহানীঘাট সিলেটে বসবাস করছেন। মো: আশফাকুর রহমান-এর ইচ্ছা ভবিষ্যতে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়।

তার মা ও বাবা সকলের নিকট দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন, ভবিষ্যতে যেন সে আরও ভালো ফলাফল করতে পারে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।