সিলেট-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য,পাট,বস্ত্র শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে নয়টায় সিলেট সার্কিট হাউজে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মন্ত্রী বলেন, সিলেট শহ দেশের উন্নয়ন আমি সকলের সহযোগিতা চাই। খন্দকার আব্দুল মুক্তাদির গত নির্বাচনে জমিয়তের সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জোট শক্তিশালী করতে শীঘ্রই জেলা মহানগর সকল দায়িত্বশীলদের নিয়ে বৃহৎ আকারে বৈঠকের আশ্বাস প্রধান করেন।
ছাত্র জমিয়তের সাবেক কর্মী হাফিজ সৈয়দ নাঈমের ব্যাপারে আইনি প্রক্রিয়ায় তাকে মুক্ত করার জন্য জমিয়তের প্রতি অনুরোধ করেন তিনি আশা প্রকাশ করেন উচ্চ আদালতে মুক্তি পাওয়ার সুযোগ আছে। মন্ত্রী সিলেটের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা উল্লেখ করেন। মন্ত্রী দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে দেশের অবকাঠাম সার্বিক প্রেক্ষাপটে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দেশের পক্ষে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। মন্ত্রী বিগত দিনের আন্দোলন সংগ্রামে বিএনপির পাশাপাশি জমিয়ত সহ সকল দেশপ্রেমিক জনগনকে ঐক্যবদ্ধ থেকে দেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ ও জাতি গঠনে সকলের সহযোগিতা চান।
সিলেট মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। দলের পক্ষে বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, মাওলানা আব্দুল মালিক চৌধুরী। উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের সহ-সভাপতি কেন্দ্রীয় নেতা মাওলানা সৈয়দ শামীম আহমদ, মহানগর জমিয়তের সহ-সভাপতি কেন্দ্রীয় নেতা, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা মোসাদ্দিক আহমদ, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আহমদ সগির, সহ সাধারন সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সালিম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, মহানগর জমিয়তের অন্যতম নেতা হাফিজ মাহমুদুল হাসান এবং সৈয়দ নাঈমের ছোট ভাই সৈয়দ মারুফ আহমদ প্রমুখ।
