ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, চব্বিশের জুলাই-আগস্টে প্রচলিত রাজনীতির বাহিরে থাকা ছাত্র জনতা স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, গুলির সামনে বুক পেতে দিয়েছিল। ছাত্র জনতা রাস্তায় লড়াই করে রক্ত দিয়েছে জীবন দিয়েছিল, জুলাই কেবল সংস্কার পরিবর্তনের আন্দোলন ছিল না বরং জুলাই ছিল স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপের আন্দোলন, কিন্তু হতাশাজনক সত্য হলো জুলাইয়ের রক্তের পথ ধরে সৃষ্ট সংসদে সংস্কারের কোন আলোচনার স্থান নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে জুলাইকে লোক দেখানো আনুষ্ঠানিক স্মরণ না করে জুলাইয়ের প্রত্যাশা মাফিক সংস্কার ধারণ করতে হবে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে নগরীর সুরমা মার্কেটে দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এল.এল.বি এর পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুর শহীদ, সহ সভাপতি হাফেজ মাওঃ আর্সআদ উদ্দিন, সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারী প্রভাষক বোরহান ঊদ্দিন, এসিটেন্টেন সেক্রেটারী মাওলানা বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খান, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক কারী মাওলানা মুহিবুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন, মহিলা ও পরিবার সম্পাদক মাঈন উদ্দিন, এাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নুরুজাম্মান, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক হাফেজ ইব্রাহীম, আহমদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক মোঃ আব্দুর বারী, সহ-দপ্তর সম্পাদ রেজাউল করীম, সহ-প্রশিক্ষণ সম্পাদক কারী আব্দুল হান্নান, নির্বাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম, সদস্য মোঃ জাকির হোসাইন প্রমুখ।
