BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১১
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকদের ইনক্রিমেন্ট নিয়ে বড় খবর দিল মাউশি


জুলাই ৪, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ইনক্রিমেন্ট নিয়ে বড় খবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংস্থাটি জানিয়েছে, চলতি জুলাই মাস থেকে শিক্ষকরা ইনক্রিমেন্ট পাবেন। ইতোমধ্যে ইনক্রিমেন্ট যুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের প্রোগ্রামার (এমপিও) মো. জহির উদ্দিন।

ইএমআইএস সেলের এ প্রোগ্রামার জানান, ‘এমপিওভুক্ত জনবলের জুলাই-২০২৬ এর ইনক্রিমেন্ট যুক্ত করাসহ অন্যান্য কাজ শেষ করে অঞ্চল থেকে অনুমোদিত এমপিও আবেদন ডান করা হবে। তাই জুলাই ২০২৬ মাসের অনুমোদিত অনলাইন এমপিও ফাইল ডান হতে কয়েকদিন বিলম্ব হতে পারে। এ বিষয়ে শিক্ষক-কর্মচারীদের ধৈর্য ধারন করার অনুরোধ রইলো।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।