BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৩
আজকের সর্বশেষ সবখবর

খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য খুলে দেওয়া হলো ৫০০০ স্কুল


জুলাই ৪, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে আসা মানুষের আবাসন নিশ্চিত করতে দেশব্যাপী পাঁচ হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘আইএসএনএ’ এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জানাজায় যোগ দিতে আসা দূর-দূরান্তের মানুষের থাকার সুবিধার্থে দেশব্যাপী পাঁচ হাজারের বেশি স্কুল এবং প্রায় ৪০ থেকে ৫০ হাজার শ্রেণীকক্ষ প্রস্তুত রাখা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঐতিহাসিক জানাজায় অংশ নিতে বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিসহ প্রায় ১ কোটিরও (১০ মিলিয়ন) বেশি মানুষ রাজধানী তেহরানে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। বিশাল এই জনস্রোতের আবাসন ও অন্যান্য জরুরি সুবিধা নিশ্চিত করতেই দেশটির শিক্ষা মন্ত্রণালয় এই বিশেষ পদক্ষেপ নিয়েছে। সূত্র: আল জাজিরা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।