BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৪
আজকের সর্বশেষ সবখবর

জুড়ী সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক বিজিবি


জুলাই ৪, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সীমান্ত দিয়ে ১০ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কচুরগুল সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। জুড়ী উপজেলার লাঠিটিলা বিজিবি ক্যাম্পের টহল দলের হাতে তারা ধরা পড়ে। কোনো বৈধ কাগজ না থাকায় তাদের ভারতে ফেরত পাঠায় বিজিবি।

বিজিবি বিয়ানীবাজার ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান জানান, গত বৃহস্পতিবার রাতে বিএসএফ কর্তৃক ১০ জনকে অনুপ্রবেশের অপচেষ্টা বিজিবি কঠোর হস্তে ঠেকিয়ে দিয়েছে। বিজিবির প্রতিরোধের মুখে অনুপ্রবেশকারীরা ফিরে যেতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, সীমান্ত এলাকায় বিএসএফের সঙ্গে কিছু সুবিধাভোগী মানুষ অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশ প্রবেশে সহায়তা করছে। এই চক্র বিভিন্ন ভুল তথ্যে গুজব ছড়িয়ে তাদের ফায়দা হাসিল করছে। তাদের বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।