BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৪
আজকের সর্বশেষ সবখবর

সিম কোম্পানীর মেয়াদের বাহানা বন্ধ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মশাল মিছিল শুক্রবার


জুলাই ৪, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭.১৫ মিনিটে সিলেট মহানগরীর উত্তর জল্লারপারস্থ সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ২৫তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানায় হাজার হাজার কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ ৩৫০ জন সংসদ সদস্য বরাবরে স্মারকলিপি প্রদানের পরও কোনো ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। বাংলাদেশের প্রায় ১২ কোটি গ্রহকের কথা বিবেচনায় নিয়ে সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানায় প্রতারণা ও অনাকাংঙ্খিতভাবে মিনিট, এমবি ও মেসেজের মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ খুবই জরুরী। এবিষয়ে সিম কোম্পানীগুলো আনুষ্ঠানিকভাবে কোনো উদ্যোগ গ্রহণ না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। উপস্থিত সদস্যদের মতামতে ভিত্তিতে সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধ ও প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় হতে জিন্দাবাজার পয়েন্ট, ঐতিহাসিক কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন পর্যন্ত মশাল মিছিল ও সমাবেশের উদ্যোগ গ্রহণ করা হয়। ১০ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে জমায়েত ও আলোচনা সভা এবং ৭.৩০ ঘটিকায় মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সভা থেকে গ্যাসের মিটারের ভাড়া প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুস শহীদ খান, রোকনে আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, মোঃ মহিবুর রহমান মুহিব, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, মোঃ ফরিদ আলী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সুহেল আলী খান, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, সাংগঠনিক নেতৃবৃন্দ ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে আব্দুল্লাহ আল ফারুক, মোঃ মনজিল আহমদ, মোঃ সাইদুল ইসলাম, মোঃ জনি আহমদ, মোঃ সামির আহমদ, মোঃ শফিকুল ইসলাম, হরিমোহন রায় ও মোঃ ছাইম আহমদ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।