BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩২
আজকের সর্বশেষ সবখবর

ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন গায়কের মৃত্যু


জুন ১৬, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি। রবিবার (১৪ জুন) ব্রাজিলে এ দুর্ঘটনা ঘটে। তার বয়স হয়েছিল ৩২ বছর।

পুলিশের বরাত দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম এপি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন গায়ক ও কৌতুক অভিনেতা অলিভার ট্রির নাম বিমান চলাচল কর্তৃপক্ষকে দেওয়া যাত্রী তালিকায় রয়েছে। তবে দুর্ঘটনায় নিহতদের মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।প্রবাস সংবাদ

রবিবার (১৪ জুন) সকালে ব্রাজিলের রিও ডি জেনেরোর আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষের পর শহরের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়। দুটো হেলিকপ্টারে থাকা ছয়জন যাত্রী নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে।

রিও ডি জেনেরোর মিলিটারি ফায়ার সার্ভিস বিভাগ জানায়, একটি হেলিকপ্টার গাড়ি বিক্রয়কেন্দ্রের পার্কিং লটে আছড়ে পড়ে। সেখানে কয়েকটি বৈদ্যুতিক গাড়ি পার্ক করা ছিল, ফলে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। দুটো হেলিকপ্টারের সংঘর্ষের কারণ খুঁজতে তদন্ত করছেন বিমান কর্তৃপক্ষ।

গত ৪ জুন আর্জেন্টিনায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অলিভিয়া ট্রি। শনিবার (১৩ জুন) নিজের ইনস্টাগ্রামে ব্রাজিলের একটি এলাকার ফুটবল খেলার ভিডিও প্রকাশ করেন তিনি। আর্জেন্টিনার স্ট্রিমিং চ্যানেল ব্লেন্ডার জানিয়েছে, কনটেন্ট নির্মাতা গ্যাসপার প্রিম ডিয়াজ, যে ‘গ্যাসপি’ নামে পরিচিত, সে-ও দুটো হেলিকপ্টারের একটিতে ছিলেন। গ্যাসপির ইউটিউবে ২৮ লাখেরও বেশি অনুসারী ছিল। তার বয়স হয়েছিল ২৩ বছর।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া অলিভার ট্রি শুরুতে ‘ট্রি’ নামে ডাবস্টেপ ও ইলেকট্রনিক সংগীত তৈরি করতেন। ২০১৩ সালে তার প্রথম ইপি ‘ডেমনস’ প্রকাশিত হয়। ২০১৬ সালে ডিজে হোয়েদ্যানের সঙ্গে ‘হোয়েন আ’ম ডাউন’ গানটি ভাইরাল হলে ব্যাপক পরিচিতি পান।

এরপর আটলান্টিক রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং অলিভার ট্রি নামে নতুন যাত্রা শুরু করেন। ২০১৮ সালে প্রকাশিত ‘এলিয়েন বয়’ ইপি ট্রির ক্যারিয়ারে বড় মোড় এনে দেয়। এই ইপির দুটি ভিডিও কোটি কোটি দর্শক দেখেন। অল্প সময়ের মধ্যে ইলেকট্রনিক ও বিকল্প পপ সংগীতের অন্যতম জনপ্রিয় মুখে পরিণত হন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।