বিডি সিলেট ডেস্ক ;;-সিলেটের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বাধীন ধারা সিলেট-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আব্দুল মুমিন লাহিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন আহমেদ-এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সেলিম আহমদ, এম এ তামিম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক তারেক আহমেদ সামী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পাপ্পু রহমান মারজান, মোঃ শিব্বির আহমদ, রাহুল শুক্ল বৈদ্য, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক অনিক দেবনাথ, ক্রীড়া সম্পাদক আদিল আহমদ, আবু বক্কর সিদ্দিক নয়ন, জনি আহমেদ, রাফি আহমেদসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের দীর্ঘ ১৭ বছরের সেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও সমাজের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
