BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০০
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মী আটক


জুলাই ১৭, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ার জোহর প্রদেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মঙ্গলবার (১৫ জুলাই) এসব অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে এ তথ্য জানান।

আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, আফগানিস্তান ও ভারতের নাগরিক রয়েছেন।

এদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস বলেন, বৈধ পাস বা পারমিট ছাড়া বিদেশি কর্মীদের উপস্থিতি সম্পর্কে অভিযোগ পাওয়ার পর এ অভিযান চালানো হয়েছিল। আটকদের বিরুদ্ধে আরো তদন্ত করা হচ্ছে।

পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানান মোহাম্মদ রুশদি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।