BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪০
আজকের সর্বশেষ সবখবর

চলন্ত বাসে তরুণীকে পালাক্রমে ধ’ র্ষ’ ণ, চালক আ’ ট’ ক


জুন ১৬, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট:: ঢাকা থেকে হবিগঞ্জে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে এক কিশোরীকে পালাক্রমে ধ’র্ষ’ণের অভিযোগ উঠেছে। আটক করা হয়েছে বাস চালককে।

রোববার রাতে, হবিগঞ্জের নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী।

পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। রাজধানী থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ঘুমিয়ে পড়লে গন্তব্য না নেমে মেয়েটি সিলেট পর্যন্ত চলে যান। পরে সেখান থেকে হবিগঞ্জ যেতে ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি বাসে ওঠেন। শেরপুর এলাকা পার হওয়ার পর বাসের অন্যান্য যাত্রীরা নেমে গেলে, কিশোরীকে একা পেয়ে পালাক্রমে নি’র্যাতন চালায় বাসের হেল্পার লিটন মিয়া ও চালক সাব্বির।

কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন বিষয়টি পুলিশ ও সেনা বাহিনীকে জানায়। পরে, ছালামতপুর এলাকায় স্থানীয়দের সহযোগিতায়া টহল টিম বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। তবে চালককে আটক করা গেলেও কৌশলে পালিয়ে যায় হেলপার।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।