BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫০
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত


ডিসেম্বর ১৩, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রধান ফটক ও অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বেলা পৌন ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, নিহত নারী তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। দুর্ঘটনার সময় ধানবোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিলে তিনি ছিটকে পড়েন। ট্রাকটি ওই নারীর ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নারী বানিয়াচং উপজেলার ১নম্বর উত্তর পূর্ব ইউনিয়নের মজলিসপুর গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা সোলেমান মিয়ার স্ত্রী।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হুসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করেছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।