BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৬
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন বৃদ্ধ নিহত


ডিসেম্বর ১১, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) রাতের কোন এক সময় রেলওয়ের আখাউড়া সিলেট সেকশন এর মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি গ্রামের গরীবুল্লাহ শাহর মাজারের অজ্ঞাত ট্রেনের ধাক্কায় আশরাফ উদ্দিন (৫০) নামে এক ব্যাক্তি নিহত হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ইনচার্জ এসআই রকিবুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পরিবারের জিম্মায় হস্তান্তর করেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফ উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিলেন।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ইনচার্জ এসআই রকিবুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।