BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৭
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে মদসহ সাবেক ইউপি সদস্যের স্ত্রী আটক


ডিসেম্বর ৮, ২০২৪ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রাম থেকে ১৬০লিটার চোলাই মদসহ রাহেনা খাতুন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার উপজেলার জলসূখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর রাহেনা খাতুনের বসতঘরে অভিযান পরিচালনা করে।

এসময় বসতঘরের মাটির নিচে থাকা প্লাস্টিকের ড্রাম ভেতর থেকে বেশ কয়েকটি পলিথিনে মোড়ানো ১৬০ লিটার চোলাই মদ উদ্ধার করে।

আটককৃত রাহেনা খাতুন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমানের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. রবি উল্ল্যা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত রাহেনা খাতুন ও তার স্বামী লুৎফুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।