BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৭
আজকের সর্বশেষ সবখবর

বিয়ানীবাজারে পুকুরে ডুবে যুবকের মৃত্যু


অক্টোবর ২৬, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজারে পুকুরে ডুবে মতিউর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিবিরাই গ্রামের নির্জন স্থানের পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়। মতিউর দেবারাই মেইনবাড়ি গ্রামের মৃত মিছির আলীর ছেলে। তিনি স্থানীয় পোস্ট অফিসে দায়িত্বরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানীর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন এলে জানা যাবে তিনি কিভাবে মারা গেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।