BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৩
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক আব্দুর রবকে ১নং লক্ষী প্রসাদপুর্ব ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি


সেপ্টেম্বর ২১, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

কানাইঘাট প্রতিনিধি : মোঃ আব্দুর রব( সাংবাদিক) সিলেটের বিয়ানীবাজার উপজেলার পাড়িয়া বহর গ্রামে ১৮/০২/১৯৭৬ সালে জম্ন গ্রহণ করেন | লেখাপড়া জীবনের তিনি জার্নালিজম ডিপ্লোমা উত্তীর্ণ হন, বর্তমানে তিনি কানাইঘাট উপজেলার ১নং লক্ষী প্রসাদপুর্ব ইউনিয়নের বসবাস করেন | তার পিতা মনির আলী প্রতিষ্ঠাতা সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন | মোঃ আব্দুর রব (সাংবাদিক) তিনি ১৯৯৩ সাল থেকে ছাত্রদলের রাজনীতি করেন |

পরবর্তীতে যুদদলে করেন এবং সাবেক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ হক সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি থাকাবস্থায় বর্ণিত কমিটির সদস্য হয়ে তিনি মুল বিএনপিতে যোগদেন |

অতপর কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ ইলিয়াস আলী সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি থাকাবস্থায় তিনি কানাইঘাট উপজেলা বিএনপির মানবাধিকার বিষয় সম্পাদক এর দায়িত্ব পালন করেন | সদ্য বিলুপ্ত হওয়া কানাইঘাট উপজেলা বিএনপির তিনি যুগ্ম সম্পাদক এর দায়িত্ব পালন করা অবস্থায় উপজেলার মধ্যে সর্বোচ্চ জুলুম নির্যাতন হামলা-মামলার শিকার হন মোঃ আব্দুর রব তিনি রাজনীতির পাশাপাশি ১নং লক্ষী প্রসাদ পুর্ব ইউনিয়ন সহ পার্শ্ববর্তী ইউনিয়নের উন্নয়ন করেন | তিনি ১নং লক্ষী প্রসাদ পুর্ব ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্বরত আছেন |

১নং প্রসাদ পুর্ব ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিএনপি’র সমর্থিত লোকজন, মোঃ আব্দুর রব(সাংবাদি)-কে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলার ১নং লক্ষী প্রসাদ পুর্ব ইউনিয়ন পরিষদ- নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান |

এক নজরে সাংবাদিক আব্দুর রব এর উন্নয়ন 

১| উনার আবেদনের পেরিপ্রেক্ষিতে ডোনা (দনা) নদীর উপর একটি ব্রীজ নিমার্ণ হয়েছে |

২ | উনার আবেদনের পরিপ্রেক্ষিতে সোনার খেওড় বিওপি ক্যাম্প স্থাপিত হয়েছে,

৩| উনার আবেদনের পরিপ্রেক্ষিতে লোহাজুরী এবং সোনার খেওড় ও মমতাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ হয়েছে |

৪ | উনার আবেদনের পরিপ্রেক্ষিতে মমতাজগঞ্জ বাজার সংলগ্নে ভুমি অফিসের ভবন হয়েছে |

৫ | উনার আবেদনের পরিপ্রেক্ষিতে আন্দুর মুখ বাজারে বণ্যা আশ্রয় কেন্দ্র বিল্ডিং হয়েছে |

৬| উনার আবেদনের পরিপ্রেক্ষিতে মমতাজগঞ্জ বাজার থেকে লোহাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তায় ১২ লক্ষ টাকা মাটি ভরাটের বরাদ্দ হয়েছিল পরবর্তীতে এই রাস্তার মধ্যে হিলটিলা কাটিং এর জন্য আরো ৮ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল |

৭ | উনার আবেদের পরিপেক্ষিতে কাড়াবাল্লা থেকে ডোনা (দনা) বাজার পর্যন্ত রাস্তায় প্রায় ২২ লক্ষ টাকা মাটি ভরাটের জন্য বরাদ্দ হয়েছিল, পরবর্তীতে টিলাকাটিং এর জন্য আরো ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল,

৮| বর্তমানে উনার আবেদনের পরিপ্রেক্ষিতে ১নং লক্ষী প্রসাদ পুর্ব ইউনিয়নের ০৯টি ওয়ার্ড় ২০ টি রাস্তায় টাকা বরাদ্দ প্রক্রিয়া দিন রয়েছে |

৯| উনার আবেদনের পরিপ্রেক্ষিতে নুন ছড়া নদীর উপর একটি ব্রিজ অনুমোদন হয়েছে |

১০ | উনার আবেদনের পরিপ্রেক্ষিতে ১নং লক্ষী প্রসাদ পুর্ব ইউনিয়নের (মধ্যবর্তীস্থান) মমতাজগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় সুরমা নদীর উপর একটি ব্রিজ অনুমোদন হয়েছে |

আরো অনেক -অনেক রাস্তা ঘাট,মসজিদ -মাদ্রসায় বরাদ্দ করানোর নজির রয়েছে |

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।