BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৮
আজকের সর্বশেষ সবখবর

টাংগুয়ার হাওরে ৮ লাখ টাকার জাল, নৌকাসহ আটক ১৬


অক্টোবর ১৫, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে আনসার ভিডিপির অভিযানে বেড় জাল, দুটি নৌকাসহ ১৬ জনকে আটক করা হয়েছে। আটক জাল নৌকার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে টাংগুয়ারে বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে তাদের আটক করে।

উপজেলা আনসার ভিডিপির অফিস সুত্রে জানা গেছে, উপজেলা আনসার ভিডিপির অফিসার মোস্তাফা ফরিদুল আলম এর নেতৃত্বে উপজেলা প্রশিক্ষক মো: হাসিবুল তারেকসহ রুপনগর আনসার ক্যাম্পের সদস্যরা টাংগুয়ার হাওরের রুপ নগর, রামসিংহপুর, গোলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার সময় ৩ হাজার ফিট মাছ ধরার বেড় জাল, দুটি ইঞ্জিন চালিত নৌকাসহ জব্দ করে। এসময় এর সাথে জড়িত ১৬ জন জেলেকে আটক করা হয়। পরে সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তার কায্যালয়ে হাজির করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, আটককৃতরা ভবিষ্যতে এমন কাজ করবে না বলে মুচলেকা দেয়ায় তাদের নৌকাসহ ছেড়ে দেয়া হয়েছে। আর জব্দ জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।