BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৩
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে মাদকসহ দুই যুবক গ্রেফতার


অক্টোবর ৯, ২০২৪ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় মাদকসহ দুই পাচারকারী ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনে’র নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১শ বোতল স্কোপসহ (ফেনসিডিল) দুই পাচারকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হল: মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে কালিকাপুর গ্রামের আব্দুল হাসিমে’র পুত্র মোঃ রুবেল মিয়া (৩২) ও আব্বাস আলীর পুত্র মো: সুমন মিয়া (৩০)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান,ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।