BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বিএনপির র‌্যালি ও সমাবেশ দুদিন পেছাল


সেপ্টেম্বর ১৫, ২০২৪ ২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বিএনপির আজ রবিবার বিকেলের সমাবেশ তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার একই সময়ে একই ভেন্যুতে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী।

তিনি বলেন – অনিবার্য কারণবশত আলিয়া মাদরাসা মাঠে বিএনপির আজ রবিবারের সমাবেশ পিছিয়ে আগামী মঙ্গলবার বিকালে পুনঃনির্ধারণ করা হয়েছে।’

এদিকে, বিএনপির রবিবারের সমাবেশকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। এতে বিভাগের বিভিন্ন সব জেলা ও উপজেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী-সমর্থক অংশ গ্রহণের কথা ছিল। সমাবেশে নেতাকর্মীদের বড় জমায়েত ঘটানোর পরিকল্পনা ছিল দলটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কয়েকজন নেতা উপস্থিত থাকবেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।