BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জুমার নামাজের খুতবা পড়া অবস্থায় ইমামের মৃ’ত্যু


সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::- অসুস্থতার কারণে আজ শুক্রবার জুমার নামাজের পর ইমামতি থেকে বিদায় নিতে চেয়েছিলেন। নামাজ পড়েই এলাকাবাসী রাজকীয় ভাবে বিদায়ের আয়োজন করেছিলেন। কিন্তু চির দিনের জন্য যে বিদায় নিয়ে নেবেন এটা কেউ ভাবেনি।

আজ (শুক্রবার) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল হক জুমার নামাজের দ্বিতীয় খুতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। (ইন্না-লিল্লাহি…….রাজিউন)।

মাওলানা মুহিবুল হক কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা।

প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলার চৌঘরী জামে মসজিদের ইমাম ছিলেন।

প্রবীণ এই আলেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সুলতান আহমদ মজনু।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।