BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৮
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল দুইজনের


মে ৬, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : হবিগঞ্জ জেলায় পৃথক বজ্রপাতে নারী-পুরুষ দু’জন প্রাণ হারিয়েছেন। তারা বাড়ির আঙ্গিনায় কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান। সোমবার (৬ মে) দুপুরে ও রোববার সন্ধ্যায় এ ঘটনাগুলো ঘটে। মৃতদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।

বজ্রপাতে মারা যাওয়া দুজন হলেন জেলার বাহুবল উপজেলায় সাতপাড়িয়া গ্রামের রহিম মিয়ার ছেলে মাদরাসা শিক্ষক দানিছ মিয়া (৫২) ও চুনারুঘাট উপজেলার দারাগাঁও গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন (৪৪)।

স্থানীয়রা জানান, দানিছ মিয়া রোববার দুপুরে বাড়ির আঙ্গিনায় থাকা গরুগুলোকে ঘরে আনতে যান। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। পরে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, রোববার সন্ধ্যায় হালিমা খাতুন বাড়ির উঠান পরিষ্কার করছিলেন। এ সময় বজ্রপাতে তিনি আহত হলে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হালিমা খাতুনকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান জানান, বজ্রপাতে নিহত দুজনের পরিবারকে ২০ হাজার টাকা করে সরকারি অর্থ সহায়তা দেওয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।