BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৯
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে খোয়াই নদীতে গোসলে নেমে দুই ভাই নিখোঁজ


এপ্রিল ২৮, ২০২৪ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় খোয়াই নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে মোশাহিদ মিয়া (৬) নামে একজনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। নিখোঁজ অপর শিশু জুনাঈদ মিয়াকে (১০) খোঁজে পাওয়া যায়নি। শনিবার বিকেলে নদীতে গোসল করতে নামলে খোয়াই নদীর আলাপুরে দুর্ঘটনা ঘটে। তারা হবিগঞ্জ সদর উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার ছেলে।

শিশুদের মা মনোয়ারা খাতুন জানান, দুই ছেলেকে নিয়ে শুক্রবার বোনের বাড়িতে বেড়াতে আসেন তিনি। শনিবার বিকেল ৩টার দিকে দুই ছেলে তাদের খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। পরে তাদের খালাতো ভাই বাড়িতে এসে জানায়, তার ২ ভাই নদীতে তলিয়ে গেছে। এ সময় স্থানীয়রা নদী থেকে মোশাহিদ মিয়ার মরদেহ উদ্ধার করে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এলেও ডুবুরি আসে সন্ধ্যা ৭টায়।

এদিকে নিখোঁজ দুই শিশুর মা মনোয়ারা খাতুনের অভিযোগ আমার দুই সন্তানকে আমি ফিরত পাইতাম। ফায়ার সার্ভিসকে দুপুরে জানানো হয়েছে কিন্তু তারা সন্ধ্যা ৭টায় আইছে। তারা যদি সঠিক সময়ে আইতো তাহলে আমার দুইটি সন্তানকে জীবিত পাইতাম। আমি সরকারের কাছে এদের গাফলতির বিচার চাই। তবে ফায়ার সার্ভিসের শায়েস্তাগঞ্জের ইনচার্জ আরিফুল ইসলামের দাবী তাদের ডুবুরি অসুস্থ তাই সিলেট থেকে ডুবুরি আসতে লেইট হয়েছে। দু-জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডুবুরি টিম রয়েছে সকালে উদ্ধার কাজ করবে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, সার্ভিসের শায়েস্তাগঞ্জের ইনচার্জ আরিফুল ইসলামের দাবী তাদের ডুবুরি অসুস্থ তাই সিলেট থেকে ডুবুরি আসতে লেইট হয়েছে। দু-জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডুবুরি টিম রয়েছে সকালে উদ্ধার কাজ করবে।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোবারক হোসেন জানান, খোয়াই নদীতে গোসল করতে গিয়ে সম্ভবত সাতার না জানায় গভীরে তলিয়ে যায়। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাত বেশি হওয়ায় আগামীকাল সকালে ডুবুরি কাজ করবে। এবিষয়ে বিষয়ে আইনগত বিষয়টি পক্রিয়াধীন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।