BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে টমটম চালক হত্যাকাণ্ডের ঘটনায় দুজন আটক


ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত ইজিবাইক টমটম চালক আতাউর রহমান (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় আতাউরের কাছ থেকে ছিনতাই হওয়া টমটম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ পিবিআই’র পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মালিক পিপিএম।

তিনি বলেন, টমটম চালক হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে আটকসহ টমটমটি উদ্ধার করা হয়েছে। এখনও অভিযান চলমান রয়েছে। তাই তদন্তের স্বার্থে আটককৃতদের নাম বলা যাচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়ারি গ্রামে একটি পুকুর পাড় থেকে আতাউর রহমানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতাউর রহমান (৫৫) উপজেলার মধ্য বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র। মরদেহ উদ্ধারের পর থেকেই ঘটনাটি তদন্তে মাঠে নামে পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানা গেছে, গত বুধবার রাতে ইজিবাইক (টমটম) নিয়ে বের হওয়ার পর আতাউর রহমান আর বাড়ি ফেরেননি। স্বজনরা খোঁজাখুজি করেও তাকে পায়নি। সকালে গ্রামের একটি পুকুর পাড়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।