মাহমুদ হোসেন খান::- ষাঁড়ের লড়াইকে না বলুন? নিষ্ঠুর বা বিকৃত মানসিকতার বলে যে কয়েকটি খেলার কুখ্যাতি রয়েছে তার মধ্যে অন্যতম হল ষাঁড়ের লড়াই। আমাদের দেশে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয় বিভিন্ন স্থানে। বিশেষ করে শীত মৌসুমে এ লড়াইয়ে আয়োজন করা হয় বেশি। ষাঁড়ের লড়াইয়ের নামে লাখ লাখ টাকার জুয়া ও বাজি ধরা হয়। এমন কোনো জেলা নেই যেখানে প্রতি বছর কমপক্ষে একবার ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাজার হাজার টাকা খরচ করে ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। এ ধরনের খেলা প্রাণীর প্রতি নিষ্ঠুরতা ও নির্যাতন। একটি ষাঁড় দিয়ে আরেকটি ষাঁড়ের সঙ্গে লড়াই বাঁধানোর এই প্রক্রিয়াটি নিষ্ঠুর। এ ধরনের খেলায় নিরীহ প্রাণীদের অংশ নিতে বাধ্য করা উচিত নয়।আমাদের দেশে অবৈধ এই লড়াইয়ের জন্য থানা ম্যানেজ করার জন্য মোটা অংকের টাকা দেওয়া হয়। উন্নত বিশ্বের বিভিন্ন দেশে ষাঁড়ের লড়াই নিষিদ্ধ করা হয়েছে। আমি জানি আমাদের দেশে এর প্রতিবাদ করলে তাকে দেওয়া হবে হত্যার হুমকি। অনেকেই প্রকাশ্য এর প্রতিবাদ করতে পারে না। আমরা যারা সংবাদকর্মী রয়েছি যদি এর প্রতিবাদ করি তাহলে প্রকাশ্য হত্যার হুমকি দেয় ষাঁড় লড়াইয়ের আয়োজকরা। আমি এর প্রতিবাদ করেই যাবো যেখানেই থাকি না কেন। আমার মতো এই প্রতিবাদ করলে হয়তো ষাঁড়ের লড়াই কিছুটা হলে বন্ধ হত। কিন্তু জীবনের ভয়ে কেউ এর প্রতিবাদ করতে চায় না। আমি সমাজের সচেতন মহল এবং সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে বাংলাদেশে এই খেলা নিষিদ্ধ করা হোক। জানি সরকার আমার কথা শুনবে না।
