BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩৪
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের ডিসি, দুই ওসি ও এক পুলিশ পরিদর্শক প্রত্যাহার


ডিসেম্বর ২৫, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), গাজীপুরের কালিগঞ্জের পুলিশ পরিদর্শক ও দুই ওসিকে প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৫ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত পৃথক তিনটি নির্দেশনা পাঠিয়েছেন।

এতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে হবিগঞ্জের ডিসি, গাজীপুরের কালিগঞ্জের পুলিশ পরিদর্শক, চাঁদপুরের মতলব ও মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য বলা হয়েছে।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।