BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৫
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বজ্রপাতে চাচী ও ভাতিজির মৃত্যু


সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শিমুলঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিমুলঘর গ্রামের রুবেল মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (১২) ও সোহেল মিয়ার স্ত্রী শান্তা আক্তার (২২)। তারা সম্পর্কে পরষ্পররে চাচি-ভাতিজি।

স্থানীয়রা জানান, বিকেলে একই পরিবারের তিনজন মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তারা ফান্দাউক-ছাতিয়ান সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনজন আহত হন।

পরে স্থানীয়রা তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ছাদিয়া আক্তার ও শান্তা আক্তারকে মৃত ঘোষণা করেন। শিমুলঘর গ্রামের রহমত আলীর স্ত্রী শারমিন আক্তারকে (২৫) কে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খান।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্ত মোঃ মনজুর আহসান জানান, বজ্রপাতে নিহত দুজন ও আহত নারীর পরিবারকে সরকারি অর্থসহায়তা প্রদান করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।