মাধবপুর প্রতিনিধি:: মাধবপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ দ্বিখন্ডিত করেছে। মুমূর্ষু অবস্থায় স্বামী হাবিব মিয়াকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার আদাঐর ইউনিয়নের নজরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, গত সোমবার রাত ১০টার দিকে হাবিব মিয়াকে তন্দ্রারত অবস্থায় স্ত্রী জোনাকী আক্তার (৩০) ধারালো ছুরি দিয়ে তার পুরুষাঙ্গ দ্বিখন্ডিত করে। এসময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
হাবিব মিয়ার বোন জামাই গিয়াস উদ্দিন জানান, জোনাকীর আগে অন্যত্র বিয়ে হয়েছিল এবং একটি সন্তানও আছে। গিয়াস উদ্দিন আরও জানান, ‘কিছু দিন ধরে তাদের মধ্যে বিরোধ ছিল। বিরোধের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে।
রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাবিবের অস্ত্রোপচারের কথা আছে’। এ ব্যাপারে মাধবপুর থানার এসআই রায়হান জানান, ‘এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। গত সোমবার রাত ১১টার দিকে তিনি নিজে হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান’।
