BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১১
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি


সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি পদ থেকে মো. মোশারক হোসেনকে (আরিফ বাপ্পি) অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

রোববার ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হোসেন ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিতে বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন এবং শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. মোশারফ হোসেনকে হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পদ থেকো অব্যাহতি দেওয়া হয়।

এদিকে মোশারফ হোসেন আরিফ বাপ্পীর একটি অপত্তিকর ভিডিও নিয়ে হবিগঞ্জে সমালোচনা চলছিল। তবে ভিডিওচিত্রে সুপার এডিট বলে দাবি করেছেন আরিফ বাপ্পী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।