BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫১
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নি.হ.ত


সেপ্টেম্বর ১১, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক :: যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবারের তিন (৩) সদস্য নিহত হয়েছেন।

নিহত তিনজন হলেন- আলমগীর হোসেন ওরফে সাজু (৩৬), তাঁর ৯ বছর বয়সী ছেলে জাকির হোসেন ও ৪ বছর বয়সী মেয়ে মাইরা হোসেন।

একই দুর্ঘটনায় আলমগীরের স্ত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ঘটনায় তাঁর গর্ভপাত হয়েছে।

আলমগীর যুক্তরাজ্যের বার্মিংহামের কাছের ওয়ালসালের বাসিন্দা ছিলেন। ৮ সেপ্টেম্বর বিকেলে লেস্টারশায়ারে এ দুর্ঘটনা ঘটে।

আলমগীর যে প্রাইভেট কারটি চালাচ্ছিলেন, সেটির সঙ্গে মালবাহী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই আলমগীর ও তাঁর ছেলে জাকির নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় মেয়ে মাইরা।

আলমগীরের চাচা আহমদ মোসা বলেন, তাঁর ভাতিজা (আলমগীর) সপরিবার অবকাশ কাটাতে গিয়েছিলেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনো তাঁদের জানায়নি পুলিশ। লাশ তিনটি এখনো পরিবারের কাছে হস্তান্তর করেনি পুলিশ।

আলমগীরের বাবার নাম আবদুল কালাম। বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।