BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৫
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে সালিশ বৈঠকে মামার হাতে ভাগনা খুন


সেপ্টেম্বর ৪, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : সুনামগঞ্জের ছাতকে সালিশ বৈঠক হামলায় সাদির হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত সাদির আহমদ (৩০) বানায়ত গ্রামের মো. মনর আলী ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ২টায়র দিকে একটি শালিশ বৈঠক হয়। হত্যাকারী মনছব আলী ও বাগনা সাদির দুই বছর পুর্বের একটি হত্যা মামলার দুজনেই আসামী ছিলেন। সেই মামলা আপোষের জন্য প্রায় ৭লক্ষ টাকা বাদী পক্ষের সাথে সাব্যস্ত হয়। ৪০হাজার টাকা কম থাকায় সেগুলা তার মামা দুই বছর পরে দিবে জানালে। বাগনা সাদির উত্তেজিত হয়ে ওঠে। এ নিয়ে বৈঠকে দু’পক্ষের কথাকাটাকাটি ও হাতাহাতি হলে সাদির বাবার গায়ে আঘাত লাগলে সাদির লাঠি নিয়ে তার মামাকে মারতে যায় তখন তার মামা সহ অন্যান আসামীরা সাদিরকে কিলঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করলে ঘটনা স্থলেই সাদির লুটিয়ে পড়ে।

এরপর তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ছাতক দোয়ারাবাজার রেঞ্জের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক জানান, আমরা ঘটনার পরপরই বৃষ্টিতে ভিজে সারারাত আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছি। আশা রাখছি দ্রুত গ্রেফতার করতে পারবো। ময়না তদন্তের জন্য মৃরদেহ সিলেট ওসমানীতে রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।