BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেট নগরীতে যুবকের ঝুলন্ত মর-দেহ উ-দ্ধা-র


আগস্ট ২৪, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: সিলেট নগরীর আম্বরখানায় মো. শিপু মিয়া (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে আম্বরখানার আব্দুল বারি ম্যানশনের তৃতীয় তলার ২৩৯ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ কক্ষটি মেস হিসেবে ব্যবহার করা হয়।

শিপু সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরারগাঁওয়ের আব্দুল লতিফের ছেলে। তিনি বেশ কিছু দিন ধরে আব্দুল বারি ম্যানশনের ওই কক্ষে ভাড়া থেকে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজ উদ্দিন বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। সিলিং ফ্যানের সঙ্গে দড়ি পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি ঝুলছিল। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এবং তদন্তসাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।