BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪০
আজকের সর্বশেষ সবখবর

মেয়র নির্বাচনে দলীয় প্রার্থীকে ঐক্যবদ্ধ থেকে বিজয়ী করার অঙ্গীকার: জেলা আ’লীগের নেতৃবৃন্দ


এপ্রিল ৩০, ২০২৩ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃ আজ রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এর সঞ্চালনায় সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক।

সদ্য প্রয়াত জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এডভোকেট মনসুর রশীদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম রেজওয়ান, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বেলাল এর মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন, প্রয়াত নেতৃবৃন্দের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।

উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী’র বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে কাজ করার সংকল্প ব্যক্ত করা হয়।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ যে উন্নয়ন সাধিত হচ্ছে, সেই উন্নয়ন যাত্রায় সিলেট সিটি কর্পোরেশন কে সম্পৃক্ত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীর আজ নৈতিক দায়িত্ব হচ্ছে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করা। ইনশাআল্লাহ আমরা আজ নৌকার প্রতীকের মেয়র প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ।FB IMG 1682869301291 - Bd Sylhet News

আনোয়ারুজ্জামানকে বিজয়ী করে তাঁরই নেতৃত্বে আমরা সিলেট সিটিকে স্মার্ট সিটি হিসেবে গড়তে চাই।

সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ড. আহমদ আল কবির, এডভোকেট শাহ মোঃ মোসাহিদ আলী, নাজনীন হোসেন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, এডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ  বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ‍ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এড. মিসবাহ উদ্দিন সিরাজ, মোস্তাকুর রহমান মফুর, মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, লুৎফর রহমান, আবু জাহেদ, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, শাহাদাৎ রহিম, আবদাল মিয়া, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, শাহিদুর রহমান শাহিন, আনহার মিয়া, এডভোকেট নুরে আলম সিরাজী, এম কে শাফি চৌধুরী এলিম, মোঃ আব্দুল বারী, আমাতোজ জোহরা রওশন জেবিন, মোঃ জাকির হোসেন, এডভোকেট আফসর আহমদ, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, হাজী আবুল লেইছ চৌধুরী, ডাঃ নাজরা আহমদ চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ, সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা মহিলা লীগের সভাপতি এড. সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, জেলা যুব লীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, জেলা মৎস্যজীবী লীগের, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক দিনা আক্তার, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।