BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৮
আজকের সর্বশেষ সবখবর

সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে: মাওলানা আসআদ উদ্দিন


আগস্ট ২৬, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাদ আসর মজেরটিলার একটি অভিজাত হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।

সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফিজ মাওলানা আব্দুল হাদির সভাপতিত্বে ও মাওলানা আব্দুল ওয়াজিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট মহানগরীর সভাপতি মাওলানা আসআদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আসআদ উদ্দিন বলেন, বর্তমান অবক্ষয়যুক্ত সমাজে তরুণদের চরিত্র গঠন ও অধিকার রক্ষায় যুব জমিয়ত রাজপথে অগ্রণী ভূমিকা পালন করছে। ৩৫ নম্বর ওয়ার্ডের এই নতুন নেতৃত্বকে মাঠপর্যায়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ইসলামের সুমহান সেবামূলক বার্তা পৌঁছে দিতে হবে। সব ধরনের অন্যায় ও মাদকের বিরুদ্ধে তরুণদের নিয়ে এক শক্তিশালী সামাজিক দুর্গ গড়ে তোলাই হোক আমাদের মূল লক্ষ্য।

বিশেষ অতিথির বক্তব্যে হাফিজ আব্দুল করিম দিলদার বলেন, সংগঠনকে তৃণমূল স্তরে শক্তিশালী ও গতিশীল করার অংশ হিসেবেই আজকের এই নতুন কমিটি। নবনির্বাচিত দায়িত্বশীলদের কাঁধে এখন ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে যুব জমিয়তের আদর্শ পৌঁছে দেওয়ার দায়িত্ব। আমি আশা করি, আগামী দিনে যেকোনো ত্যাগ স্বীকার করে তারা এই ওয়ার্ডকে একটি আদর্শ সাংগঠনিক ইউনিট হিসেবে রূপান্তর করবেন।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাহপরান থানা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন, মাওলানা ইয়াহিয়া, মুহাম্মদ আল আমীন, মাওলানা আব্দুল হামিদ, মুহাম্মদ সাইফুর রহমান, মারুফ আহমদ ও বিলাল উদ্দিন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে হাফিজ মাওলানা আব্দুল হাদিকে আহ্বায়ক ও মাওলানা আব্দুল ওয়াজিদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সিলেট মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার এই কমিটি ঘোষণা করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।