BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২১
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বজুড়ে হঠাৎ ডাউন হোয়াটসঅ্যাপ, দুর্ভোগে গ্রাহকরা!


অক্টোবর ২৫, ২০২২ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

তথ্য-প্রযুক্তি ডেস্ক :: বিশ্বজুড়ে হঠাৎ করে ডাউন হয়ে গেছে ম্যাসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এতে বাংলাদেশ, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের গ্রাহকরা দুর্ভোগে পড়েছেন। খবর দ্য গার্ডিয়ান’র।

বিড়ম্বনার কথা জানিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করছেন। তারা জানিয়েছেন, মেটার মালিকানাধীন জনপ্রিয় এই অ্যাপটি ব্যবহার করে বার্তা আদান-প্রদান করতে পারছেন না তারা। অ্যাপটি চালুর পর ব্যবহারকারীরা বার্তা দেখতে বা পড়তে পারছেন। তবে নতুন কোনো বার্তা আদান-প্রদান করতে পারছেন না তারা। অনেক ব্যবহাকারী অভিযোগ করেছেন, অ্যাপ চালুর পরই সার্ভারের সঙ্গে ‘সংযোগ’ করা হচ্ছে এমন বার্তা পাচ্ছেন।

সার্ভিস স্ট্যাটাস ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানিয়েছে, যুক্তরাজ্যের গ্রাহকরা মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে থেকেই হোয়াটসঅ্যাপে সমস্যার কথা জানান। সকাল সাড়ে ৮টা নাগাদ এ সংক্রান্ত ১২ হাজারের বেশি রিপোর্ট জমা পড়ে ওয়েবসাইটটিতে।

প্রসঙ্গত, বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং প্লাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ২০০ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।