প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বহুল আলোচিত যন্তর মন্তর বিক্ষোভকে ঘিরে ভারতের রাজধানীতে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর মাঝেই দিল্লির নিজ বাসভবনের বাইরে থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, বাসভবনের বাইরে থেকে আটক করার পর তাদের একটি প্রিজনার ভ্যানে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপির গণবিক্ষোভ ঘিরে পুরো দিল্লিতে যখন নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ওপর নজরদারি বাড়ানো হচ্ছে, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে আটক করা হলো।
কর্মসূচির শুরু থেকেই প্রশাসনিক কড়াকড়ি ও গণগ্রেপ্তারকে কেন্দ্র করে দিল্লিজুড়ে এখন থমথমে ও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
