BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৪
আজকের সর্বশেষ সবখবর

নাগরিক সমাবেশে যোগ দিতে রোববার সিলেটে আসছেন মামুনুল হক


অক্টোবর ১০, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ এর সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ১১ অক্টোবর সিলেট রেজিস্টারী মাঠে বিশাল নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বি.কে.এম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, এডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরী, (সাবেক এমপি), কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য শায়েখ মাওলানা আব্দুস সোবহান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামীউর রহমান মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সমাবেশ সফল করে তুলার আহবান জানিয়েছেন বি.কে.এম সিলেট মহানগর সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।

এদিকে, সমাবেশ সফলের লক্ষ্যে তালতলা, কাজিরবাজার, শেখঘাট, জিতু মিয়ার পয়েন্ট, হুমায়ুন রশিদ চত্ত্বর, চন্ডিপুল, কদমতলী, জালুপপাড়া, খোজারখলা, ভার্থখলা, কুচাই শ্রীরামপুর, বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, চৌকিদেখী, খাসদবির, জল্লারপার, টুকেরবাজার, তেমুখী পয়েন্ট, মদিনা মার্কেট, পাঠানটুলা, সুবিদবাজার, লাভলী রোড, রিকাবীবাজার, লামাবাজার, মেজরটিলা, ইসলামপুর, খাদিমপাড়া, শিবগঞ্জ সহ নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরণ, মাইকিং করা হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।