BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৬
আজকের সর্বশেষ সবখবর

হাতেনাতে আটক অ্যাম্বুলেন্সচালক! মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ


আগস্ট ৩১, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ::- নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ উঠেছে সাগর শেখ (২৮) নামে এক অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সাগর শেখকে আটক করে পুলিশ। তিনি উপজেলার লক্ষ্মীপাশা তেলপাম্প এলাকার মৃত কামরুল শেখের ছেলে।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকালে লোহাগড়া ইউনিয়নের ছাগলছেঁড়া গ্রামে সাদিয়া আক্তার লামিয়া নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। রাতে থানায় নেওয়ার জন্য মরদেহটি একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়।

পরিবারের অভিযোগ, গভীর রাতে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা চালক সাগর শেখ মরদেহটির সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা করেন। এ সময় সাদিয়ার মা সেখানে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সাদিয়ার মায়ের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক তার মেয়ের শরীরের কাপড় খুলে অনৈতিক কাজের চেষ্টা করছিলেন। বিষয়টি বাইরে থেকে যাতে দেখা না যায়, সে জন্য অ্যাম্বুলেন্সের জানালা গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, অভিযুক্ত সাগর শেখকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।